ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

দুবাইয়ের ‘নাইফ ফোর্ট’, পুরনো হাতিয়ারের সম্ভার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের ইতিহাস ও ঐতিহ্যের একটি বড় অংশজুড়ে রয়েছে হাতিয়ার। এটা শুধু আত্মরক্ষার জন্যেই নয়, পুরনো রীতি অনুযায়ী নিজেকে সাজাতেও হাতিয়ারকে অলংকার হিসাবে ব্যবহার করতে হতো। পৃথিবীর সব দেশেই তো অস্ত্রের জাদুঘর দেখতে পারবেন। কিন্তু ইউএই-এর নাইফ ফোর্ট জাদুঘরটা একেবারেই ভিন্ন। ইতিহাসে আগ্রহী ভ্রমণপিয়াসীরা ভিড় করেন দুবাইয়ের নাইফ ফোর্টে।

এই দুর্গ গড়ে তোলা হয় ১৯৩৯ সালে। দেশটিতে অস্ত্র ব্যবহারের ইতিহাস, ঐহিত্য এবং তার বিবর্তন পুরোটাই তুলে ধরা হয়েছে একানে। সেখানে পুলিশের ইউনিফর্মের বিবর্তনও দেখানো হয়েছে। এমনকি যে ব্যাজ তারা ধারণ করতেন, তার চেহারা বদলও দেখতে পারবেন সেখানে।

সেই কোন আমলের ছুরি রয়েছে চিন্তাও করতে পারবেন না। ড্যাগারগুলো হাতল হাড় দিয়ে বানানো। সেখানে রূপার কারুকাজ। পঞ্চাশের দশকে অনার গার্ডসদের ব্যবহৃত তলোয়াড়গুলো সাজানো রয়েছে মিউজিয়ামে। আরেকটি বিখ্যাত তলোয়াড় কাতারা। একটু বাঁকানো এই অস্ত্রের ডগাতে রূপার নব লাগানো। পুরনো সব কুড়ালও রয়েছে।

ঢাল রয়েছে এখানে। এগুলো হাঙরের ত্বক দিয়ে তৈরি। দারুণ এক জিনিস! আশির দশকে জার্মানদের তৈরি মেশিন গানের দেখা এখানেই মিলবে। আরো আছে সত্তরের দশকের ব্রাউনিং বেলজিয়াম গান।

বন্দুকের সংগ্রহ তো বিশাল। জি৩ রাইফেল থেকে শুরু করে কিন, সুরফা আর বুফাতিলা রাইফেল আছে। দাঙ্গা প্রতিরোধের জন্য পুলিশ বাহিনীর ব্যবহৃত জিনিসপত্রই বা কেন বাদ যাবে? এগুলোও রাখা হয়েছে।

যদি দুবাই যান তো নাইফ ফোর্ট দেখতে ভুল করবেন না। শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘর। আর শুক্রবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

দুবাইয়ের ‘নাইফ ফোর্ট’, পুরনো হাতিয়ারের সম্ভার

আপডেট সময় ০২:২৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭