ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক:

বন্দরে এক গৃহবধূকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেছে নবী হোসেন (৪০) নামে এক বখাটে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বন্দরের ধামগড় চৈড়ার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ করায় বখাটে নবী হোসেন ও তার সহযোগীরা ওই গৃহবধূর স্বামী ও ভাগিনাকে বাড়ি থেকে ধরে এনে মারধর করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

ভুক্তভোগী নারী জানান, এলাকার খাবার হোটেল ব্যবসা করেন তার স্বামী। স্বামীর কাজে সহযোগিতার জন্য তিনি প্রতিদিন দোকানে যাওয়া-আসা করেন। পথে একই এলাকার আব্দুর রহিম মিয়ার ছেলে নবী হোসেন দীর্ঘ দিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছেন। গত শনিবার রাতে দোকান থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। ওই সময় নবী হোসেন তাকে রাস্তা থেকে তুলে নিয়ে সবজিক্ষেতে নিয়ে পরনের কাপড় ছিঁড়ে ফেলে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে এ ঘটনায় থানায় অভিযোগ করায় তার স্বামী ও ভাগিনাকে বাড়ি থেকে ধরে এনে মারধর করে নবী হোসেন ও তার লোকজন।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

আপডেট সময় ১০:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২