ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: জিএম কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগ ও বিএনপি সংবিধানে বারবার পরিবর্তন এনে এক ব্যক্তির হাতে সব ক্ষমতা দিয়েছে মন্তব্য করে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, কর্তৃত্ববাদী কোনো সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ কারণেই অবাধ, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংবিধান সংশোধন করতে হবে।

সোমবার জাপার বনানী কার্যালয়ে অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সাঈদ আখতার নেওয়াজী জাপা চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় তাকে স্বাগত জানিয়ে দেওয়া বক্তব্যের একপর্যায়ে এসব কথা বলেন জাপা চেয়ারম্যান।

জিএম কাদের বলেন, ‘এখনো অনেক সময় আছে সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার।’

‘দুটি দলের প্রতিহিংসার রাজনীতির কারণে সাধারণ মানুষের মাঝে ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এমন হয়েছে যে, আগামী নির্বাচনে যে দল পরাজিত হবে তারাই যেন নিশ্চিহ্ন হয়ে যাবে। এমন বাস্তবতা সুষ্ঠু রাজনৈতিক চর্চার অন্তরায়, বলেন জিএম কাদের।

বিরোধী দলীয় উপনেতা বলেন, মানুষ নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। দেশের মানুষ এখন আর ভোটকেন্দ্রে যেতে চায় না। নির্বাচনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। কোনো সেক্টরেই জবাবদিহিতা নেই। তাই দুর্নীতি বাসা বেঁধেছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সিরাজুল হক, দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, জামালপুর জেলা সদস্য সচিব মো. জাকির হোসেন খান, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, আনোয়ার হোসেন, মোখলেছুর রহমান, জামালপুর জেলা নেতাদের মধ্যে ছিলেন মানিক, কাজী খোকন, শরিফুল ইসলাম, হজরত আলী, আক্কা মিয়া প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: জিএম কাদের

আপডেট সময় ০৫:২৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২