ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ‘ছোট্ট বাংলাদেশ’ নামের জয়জয়কার

আকাশ জাতীয় ডেস্ক:  

যুক্তরাষ্ট্রের বুকে ছোট্ট বা লিটল বাংলাদেশ নামের জয়জয়কার। এখন পর্যন্ত তিন অঞ্চলের নামকরণ করা হলো ছোট্ট বা ‘লিটল বাংলাদেশ’।

ব্রুকলিনের বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ড নামের সংযোগস্থলকে লিটল বাংলাদেশ নামকরণের ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বুকে ছোট্ট বা লিটল বাংলাদেশের সংখ্যা দাঁড়াল তিনটিতে। এছাড়াও বাংলাদেশ এভিনিউ ও বুলেভার্ড নামেও রয়েছে বেশ কয়েকটি সড়কের নাম।

নিউইয়র্ক সিটির একটি বিল ইতিমধ্যে সিটি কাউন্সিলে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে বলে জানান বাংলাদেশি কাউন্সিলর শাহানা হানিফ। তার উত্থাপিত উক্ত বিলটি (০৮৮০-২০২২) গত ১৪ জুলাই ৪৭-০ ভোটে সিটি কাউন্সিলে পাশ হয়েছে। যে কোনো সময় চার্চ-ম্যাকডোনাল্ড নামের সংযোগস্থলকে লিটল বাংলাদেশ নামের সাইনবোর্ড লাগানো হবে।

চলতি বছরের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিউইয়র্ক সিটির কুইন্সের জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউ ও হোমলন স্ট্রিটের সংযোগস্থলকে লিটল বাংলাদেশ হিসেবে নামরকরণ উন্মোচন করা হয়। ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডের লিটল বাংলাদেশ নামকরণের ঘোষণায় নিউইয়র্কে দু’টি এলাকার নামকরণ করা হলো লিটল বাংলাদেশ।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশি অধুষ্যিত জ্যাকসন হাইটসে ‘বাংলাদেশ’ নামে একটি সড়ক করার উদ্যোগ নিয়েছে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ)। সংগঠনের কর্মকর্তারা ইতোমধ্যে নিউইয়র্ক নগর কর্মকর্তাদের কাছে প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাবটি পাস করানোর চেষ্টাও করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

২০১০ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের থার্ড স্ট্রিট ও আলেকজান্দ্রিয়া অ্যাভিনিউয়ের মাঝে অবস্থিত একটি এলাকাকে লস অ্যাঞ্জেলস শহর কর্তৃপক্ষ কর্তৃক ‘লিটল বাংলাদেশ’ নামে স্বীকৃতি দেয়। এটি শহরটিতে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের প্রাণকেন্দ্র।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির ইউনিয়ন অ্যাভিনিউ সড়কের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ বুলেভার্ড’ রাখা হয়। ২০১৯ সালের ২২ জুন আনুষ্ঠানিকভাবে উক্ত সড়কে নামফলক লাগিয়ে বাংলাদেশ বুলেভার্ড করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ‘ছোট্ট বাংলাদেশ’ নামের জয়জয়কার

আপডেট সময় ১০:৪৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২