ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামীকে হত্যা করে মেঝেতে পুঁতে রেখেছিল স্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বামীকে হত্যার অভিযোগে বানু আকতার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার তিনদিন পর মেঝেতে পুঁতে রাখা লাশ থেকে পঁচা গন্ধ বের হলে বানু আক্তার নিজেই এলাকাবাসীকে ডেকে হত্যার কথা স্বীকার করেন। ঘটনাটি ঘটেছে বগুড়ার গাবতলী উপজেলায়।

পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। তবে কী কারণে স্বামী জাকির হোসেন বিপুকে (৪০) হত্যা করেছে সে ব্যাপারে এখনো কিছু জানায়নি বানু আক্তার। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান কলেজ (শজিমেক) হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হত্যায় দায় স্বীকার করে বানু আকতার পুলিশকে বলেন, বুধবার রাতের খাবার শেষে নেশাগ্রস্ত জাকির যখন ঘুমিয়ে পড়েন, তখর বানু আকতার ইসুবগুলের শরবতের সাথে পাঁচ/ছয়টি ঘুমের ওষুধ মিশিয়ে জাকিরকে ঘুম থেকে ডেকে পান করান। জাকিরের আগে থেকেই ঘুমের ওষুধ ও ইসুবগুলের শরবত খাওয়ার অভ্যাস ছিল।

রাত একটায় ঘুমে অচেতন স্বামীকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। এরপর জাকিরের গলায় ফাঁস লাগিয়ে নাক-মুখ চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন। পরে ঐ ঘরের মেঝেতে পুঁতে রেখে দুই বছরের সন্তানকে নিয়ে পাশের ঘরে থাকতে শুরু করেন। তৃতীয় দিন শুক্রবার সন্ধ্যায় ঘর থেকে পঁচা দুর্গন্ধ বের হতে থাকলে তিনি নিজেই গ্রামের লোকজনকে একথা জানান।

স্থানীয়রা জানান, প্রায় নয় বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। গাবতলী মডেল থানার ওসি খায়রুল বাসার জানান, জাকিরের মা জাকিয়া সুলতানা বাদী হয়ে পুত্রবধূ বানু আকতারসহ পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামীকে হত্যা করে মেঝেতে পুঁতে রেখেছিল স্ত্রী

আপডেট সময় ০১:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭