ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪ পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির পরের সরকারের জন্য অর্থনীতিতে ‘বড় চ্যালেঞ্জ’ রয়েছে: অর্থ উপদেষ্টা

ভিআইপি প্রথা বাতিল করতে হবে: রব

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাধীনতার পতাকা উত্তোলক জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, শুধুমাত্র রাষ্ট্রব্যবস্থার অনিবার্য প্রয়োজনে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ছাড়া সকল ভিআইপি প্রথা বাতিল করতে হবে।

কথায় কথায় ভিআইপি প্রোটোকল, রাস্তাঘাটে ভিআইপি নামে ট্রাফিক আইন লঙ্ঘন, বিভিন্ন অনুষ্ঠানে ভিআইপি প্রটোকলের নামে নাগরিকদের হেনস্থা, রাজকীয় ভাবসাব এবং বাড়াবাড়ি বাংলাদেশে চিরতরে বন্ধ হওয়া উচিত।

ভিআইপির যাতাকলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যতিব্যস্ত রাখা এবং অর্থ ও সময় অপচয়ের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

সোমবার (২৫জুলাই) প্রবাসীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা চলাকালে আ স ম আবদুর রব এসব কথা বলেন।

তিনি বলেন, ভিআইপি প্রটোকল দেওয়ার নামে একজন যুগ্ম সচিবের অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ফেরি না ছাড়ায়, অ্যাম্বুলেন্সের মধ্যে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয়। ভিআইপি প্রটোকলের কারণে মুমূর্ষু রোগীসহ অ্যাম্বুলেন্স আটকে রাখার মতো অসংখ্য অমানবিক ঘটনা ঘটছে প্রতিদিন।

একদল সুবিধাভোগী মানুষ তথাকথিত বিত্ত এবং আভিজাত্যের আড়ালে সমাজে ভয়ংকর বিভেদের দেয়াল গড়ে তুলছে যা মুক্তিযুদ্ধের বাংলাদেশের সঙ্গে কোনোভাবেই যায় না।

তিনি আরো বলেন, প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে। পার্লামেন্টের উচ্চকক্ষে তাদের প্রতিনিধি থাকবে। দেশে আসার পর তারা হবেন সরকারি মেহমান। সে লক্ষ্যে তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। যাদের প্রেরিত রেমিটেন্সের কারণে আমাদের শান শওকত ও জৌলুস নিশ্চিত হচ্ছে, তাদের প্রতি অবহেলা এবং অসম্মান কোনোক্রমেই গ্রহণীয় হতে পারে না।

আ স ম রব এর উত্তরার বাসভবনে আলোচনায় অংশ নেন জার্মান প্রবাসী হারুন অর রশিদ, যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ সরোয়ার ও সামছুদ্দীন আহমেদ শামীম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ আর রহমানকে অতিথি করায় বিজেপি নেতার তোপের মুখে কপিল শর্মা

ভিআইপি প্রথা বাতিল করতে হবে: রব

আপডেট সময় ০৬:৪৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২