ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে : নিপুণ রায় বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪ পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করছি : আমিনুল হক ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করতে গণভোটে ‘হ্যাঁ’র বিকল্প নেই: আলী রীয়াজ রাজধানীর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির পরের সরকারের জন্য অর্থনীতিতে ‘বড় চ্যালেঞ্জ’ রয়েছে: অর্থ উপদেষ্টা

বিএনপি হলো মিথ্যার চ্যাম্পিয়ন: মায়া

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপি হলো পৃথিবীতে মিথ্যার চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)।

সোমবার (২৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে চৌধুরী মায়া এ কথা বলেন।

মায়া বলেন, বিএনপির নেতাকর্মীরা বলেন তাদেরকে সরকার আন্দোলনের সুযোগ দেয় না। অথচ প্রতি দিন তিন থেকে চারটি প্রোগ্রাম করেন তারা। রিজভী সাহেব তো কাঁথা-বালিশ নিয়েই বিএনপির অফিসে ঘুমান। বিএনপি হলো পৃথিবীতে মিথ্যার চ্যাম্পিয়ন।

তিনি বলেন, রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি। রাজপথ আওয়ামী লীগের দখলেই থাকবে। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথেই থাকবে। কেউ বাঁধা দিতে পারবেন না।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু বলেন, শ্রীলঙ্কার অবস্থা দেখে বিএনপি উজ্জীবিত হয়েছে। অথচ তারা দেশপ্রেমিক হলে এ সংকটে জাতীয় ঐক্যের ডাকে যোগ দিতেন।

তিনি বলেন, জনগণের যদি রায় দেয় বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু তারা সহমর্মিতা না দেখিয়ে বিএনপি জনগণকে উসকানোর চেষ্টা করছে। কিন্তু জনগণ তাদের ফাঁদে পা দেবে না।

তিনি আরও বলেন, আগে দেশপ্রেমিক হোন। জনগণকে ভালোবাসুন। সত্যকে আড়াল করে বিএনপি রাজনীতি করছে। বিএনপি প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতকে ভিন্নখাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যোগাযোগ, কৃষি, মৎস্য, স্বাস্থ্য খাতে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্ব উন্নয়ন করছে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্যে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

আলোচনা সভায় বঙ্গবন্ধু একাডেমির চেয়ারম্যান সাব্বির আহমেদ রনির সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম, আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ আর রহমানকে অতিথি করায় বিজেপি নেতার তোপের মুখে কপিল শর্মা

বিএনপি হলো মিথ্যার চ্যাম্পিয়ন: মায়া

আপডেট সময় ০৫:৪০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২