ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

লাল শাড়িতে ওটিলিয়া

আকাশ বিনোদন ডেস্ক : 

রোমানিয়ার জনপ্রিয় পপ গায়িকা ওটিলিয়া ব্রুমা। ২২ জুলাই ঢাকায় এসেছেন তিনি। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২৩ জুলাই সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘ওটিলিয়া লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট। সেখানেই দর্শকদের প্রায় এক ঘণ্টা গান শোনান তিনি। গানের পাশাপাশি নেচেছেনও ৩০ বছরের এই সংগীত তারকা। নেচে গেয়ে মাতিয়ে রাখেন বাংলাদেশের দর্শক।

আজ রবিবার দুপুরে নিজের ফেসবুক পেজে একটি নতুন ছবি দিয়ে আবারও জিতে নিয়েছেন বাংলাদেশিদের মন। টুকটুকে লাল শাড়ি পরে একটা ছবি পোস্ট করেছেন ওটিলিয়া। বাংলাদেশের ঐতিহ্যবাহী মসলিন শাড়ি পরেছেন ওটিলিয়া। সিঁদুর লাল রঙের সেই শাড়ির পাড়ে আলাদা করে বসানো হয়েছে বাটিকের নকশা করা কাপড়। পাড়ের সঙ্গে মিলিয়ে পরেছেন স্লিভলেস কালো ব্লাউজ।

হোটেল রুমে তোলা সেই ছবির ক্যাপশনে ওটিলিয়া লিখেছেন, ‘ট্রাডিশনাল ক্লথ অব বাংলাদেশ’ (বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

লাল শাড়িতে ওটিলিয়া

আপডেট সময় ১১:৪২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২