ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হৃত্বিক ও তার প্রেমিকাকে ‘বাবা-মেয়ে’ বলে কটাক্ষ

আকাশ বিনোদন ডেস্ক : 

প্রেমের ক্ষেত্রে বয়স শুধুই সংখ্যা মাত্র। বলিউড তারকাদের দেখে সে কথা বুঝতে আর বাকি থাকে না। বয়সের তোয়াক্কা না করেই তারা প্রেমে পড়ে যান। এমন উদাহরণ অনেক আছে। সেই তালিকারও নতুন সংযোজন ৪৮ বছর বয়সী হৃত্বিক রোশন এবং ৩৬-এর সাবা আজাদ।

একে অপরের প্রেমে বুঁদ হয়ে দিব্যি দিন কাটছে এই দুই তারকার। কিন্তু তাতে কী! পিছু ছাড়ে না ট্রোল আর কটাক্ষ। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা যায় হৃত্বিক ও সাবাকে। হাতে হাত রেখে হাঁটছিলেন তারা। পাপারাৎজিদের ক্যামেরার সামনেও সপ্রতিভ। দ্বিধার লেশমাত্র নেই।

সেই ভিডিওই ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। তারকা-যুগলকে দেখে খুশি অনুরাগীদের একাংশ। তাদের ভালোবাসা জানিয়েছেন অনেকে। এক দল নেটিজেনের কাছে আবার আগ্রহের বিষয় হৃত্বি-সাবার বয়সের পার্থক্য। তা নিয়ে করেছেন কটাক্ষ।

এক নেটিজেন লিখেছেন, ‘আমি ভেবেছিলাম সাবা ওর (হৃত্বিকের) মেয়ে।’ আরেকজন সরাসরি লিখেছেন, ‘বাবা-মেয়ে’। একই কথা আরেকজন ঘুরিয়ে মশকরা করে লিখেছেন, ‘বাবা আর মেয়েকে বেশ লাগছে’। এমনই অসংখ্য কটূক্তি ধেয়ে এসেছে তারকা-জুটির দিকে।

বেশ কয়েকমাস ধরে সম্পর্কে রয়েছেন হৃত্বিক ও সাবা। প্রেমিকের বাড়িতেও আনাগোনা লেগে থাকে অভিনেত্রীর। রোশন পরিবারের ঘরোয়া আড্ডাতেও দেখা যায় সাবাকে।

সম্পর্ক নিয়ে রাখঢাক করছেন না বলিউডের ‘গ্রিক দেবতা’ হৃত্বিক। করণ জোহরের জন্মদিনের পার্টিতে পৌঁছেছিলেন প্রেমিকাকে নিয়ে। সকলের সঙ্গে তার পরিচয়ও করিয়ে দেন হৃত্বিক। শোনা যাচ্ছে, খুব শিগগির তারা বিয়ে করবেন। সত্যিই কি তাই? জানতে মুখিয়ে অনুরাগীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হৃত্বিক ও তার প্রেমিকাকে ‘বাবা-মেয়ে’ বলে কটাক্ষ

আপডেট সময় ১১:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২