ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এখন দেয়াল ভেঙে ফেলার সময়: শিক্ষামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

উচ্চশিক্ষায় বয়সের কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, আজকে সারা বিশ্বেই স্টাডি গ্যাপ নেওয়াকে স্বাভাবিক হিসেবে মানা হচ্ছে।

কেউ সারাজীবন ধরে একটি বিষয় নিয়ে পড়ে, সেটি নিয়েই পড়ে থাকবে এমন নাও হতে পারে। কেউ নৃ-বিজ্ঞান পড়ছে, সে চাইলে ইঞ্জিনিয়ারিংও পড়তে পারবে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।

রোববার (২৪ জুলাই) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) উত্তরা ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এখন দেয়াল ভেঙে ফেলার সময়, তুলবার নয়, উল্লেখ করে মন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের প্রসারে গ্রাজুয়েটদের মূখ্য ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যে সরকারও শিক্ষা ব্যবস্থারও উন্নয়ন করছে।

শিক্ষামন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্ত একটা দেশকে পুনরায় গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু শিক্ষাকে প্রধান অস্ত্র হিসেবে বেছে নিয়েছিলেন। সে ধারাবাহিকতায় বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।

সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন নীতিমালা গ্রহণ করছে জানিয়ে মন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন নীতিমালা করেছে। গবেষণাকে উৎসাহিত করার জন্য সরকার বিভিন্ন স্থানে গবেষণাগার তৈরি করেছে। গবেষকদের উৎসাহ দিতে তাদের গবেষণাপত্র বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশ করতে সহায়তা করছে সরকার।

মন্ত্রী বলেন, আমাদের সৌভাগ্য যে, আমরা শেখ হাসিনার মতো নেতৃত্বের অধীনে চলেছি। যিনি বলেছিলেন, ২০২১ সালের মধ্যে দেশ ডিজিটাল হবে, তিনি সেটা করেছেন। তিনি বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন। আমরা সে পথেই এগোচ্ছি।

আগামী দিনে শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞানার্জনই পর্যাপ্ত হবে না জানিয়ে মন্ত্রী বলেন, আপনারা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সফট স্কিল, লিডারশিপ, প্রবলেম সলভিং ইত্যাদি যোগ্যতা আপনাদের অর্জন করতে হবে। সবচেয়ে জরুরি যেটা, শিখতে শেখা অর্থাৎ শেখার যে আগ্রহ সেটি আপনাদের থাকতে হবে।

শিক্ষাক্রম থেকে ধর্ম বাদ দেওয়া হচ্ছে এমন প্রচারকে অপপ্রচার বলে জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, শিক্ষাক্রম থেকে ধর্ম বাদ দেওয়ার বিষয়টি নিরেট মিথ্যাচার। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আমাদের আরও সচেতন থাকতে হবে। সারা পৃথিবীতে আজকে শিক্ষা ব্যবস্থার রূপান্তর ঘটছে। বাংলাদেশও এর বাইরে থাকবে না। এ লক্ষ্যে আমরা নীতিমালা তৈরি করছি।

পরে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য ড. আজিজুর রহমান মন্ত্রীকে তার লেখা বই ও গাছ উপহার হিসেবে তুলে দেন। সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ইয়াসমিন আরা লেখা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ আলী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এখন দেয়াল ভেঙে ফেলার সময়: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৬:৩৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২