ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

নিউইয়র্কে নিজ গাড়ির ভিতরে বাংলাদেশির মরদেহ

আকাশ জাতীয় ডেস্ক:  

নিউইয়র্কের ম্যানহাটনে নিজ গাড়ির ভিতর থেকে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে নিউইয়র্ক সিটি পুলিশ। তার নাম আলী আকবর মামুন (৩৯)। তিনি ফুড ডেলিভারির কাজ করতেন বলে জানা গেছে।

বুধবার ভোর রাতে ম্যানহাটনের মিড টাউনের পার্ক ও লেক্সজিন্টন এভিনিউ এবং ৫১ স্ট্রিটে পুলিশ তার গাড়ির ভিতর থেকে মরদেহটি উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে- গাড়ি চালানোর ফাঁকে তিনি স্ট্রোক করেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান থানায়।

চিটাগাং সমিতি ইউএসএর সাবেক কর্মকর্তা ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট মাকসুদুল হক চৌধুরী জানান, নিহত আলী আকবর মামুন ২০০৬ সালে ডিভি লটারি জয়ী হয়ে যুক্তরাষ্ট্র আভিবাসী হন। তিনি জ্যাকসন হাইটস এলাকায় বসবাস করছিলেন। দেশে মা-বাবা, স্ত্রী ছাড়াও ২ বোন রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক নানা সমস্যায় ভুগছিলেন। গত ২ মাস ধরে তিনি দেশেও যোগাযোগ করছিলেন না। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি ফিউনারেল হোমে রাখা হয়েছে।

মরহুম আলী আকবর মামুনের জানাজা শুক্রবার বাদ জুমা ব্রুকলিনস্থ বাংলাদেশ মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। শনিবার রাতের ফ্লাইটেই তার মরদেহ ঢাকায় পাঠানো হবে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

নিউইয়র্কে নিজ গাড়ির ভিতরে বাংলাদেশির মরদেহ

আপডেট সময় ০৭:৩৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২