ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

১৬ কোটি লোককে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

১৬ কোটি লোককে স্বাস্থ্য সেবা দিতে দিয়ে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২১জুলাই) বেলা সাড়ে ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে পরিবার কল্যাণ অধিদফতরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, বিশ্বের জনসংখ্যা এখন ৮০০ কোটি, যা প্রতি মুহুর্তে বাড়ছে। পৃথিবীর ধারণ ক্ষমতা এক হাজার থেকে ১২০০ কোটির বেশি নয়। বাংলাদেশের জনসংখা সাড়ে ১৬ কোটি। পৃথিবীর মধ্যে বাংলাদেশ অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটার ১২০০ জন লোক বাস করে। জনসংখা বৃদ্ধির দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পৃথিবীর যে সম্পদ আছে, তা সবাই যেন সমানভাবে পায় এবং ভবিষ্যৎ যেন সুরক্ষিত হয়, এটাই এবারের বিশ্ব জনসংখা দিবসের প্রতিপাদ্য। দেশের সাড়ে ১৬ কোটি লোকের জন্য আমাদের স্বাস্থ্য সেবা, খাদ্য, চিকিৎসা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্ব আমরা এসব সুবিধা বৃদ্ধি করে যাচ্ছি। কিন্তু সব কিছুরই একটা সীমাবদ্ধতা রয়েছে।

তিনি আরও বলেন, প্রতিবছর দেশে ৩০ লাখ শিশুর জন্ম হয়। ২০ লাখ নতুন লোক কর্মসংস্থানে যোগ দেয়। এই ২০ লাখ মানুষকে সব নাগরিক সুযোগ-সুবিধা দিতে হয়। এটা অত্যন্ত কঠিন। জনসংখা যদি প্রতিনিয়ত বেড়েই যায়, তাহলে সব সুযোগ-সুবিধা দেওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, আমাদের জনসংখ্যা একটি সঠিক মাত্রায় রাখতে হবে। সম্পদের সঙ্গে জনসংখ্যার সামঞ্জস্য রাখতে হবে। ১৬ কোটি লোকের স্বাস্থ্য সেবা দিতে আমাদের হিমশিম খেতে হয়। প্রতি দশ হাজার লোকের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমাদের ১০ থেকে ১৫ জন লোক রয়েছে। আমাদের পাশের দেশেও এই জনবল ২৫ থেকে ৩০ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাহিদা আরও বেশি।

অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম, পরিবার কল্যাণ অধিদফতরের মহাপরিচালক শাহানারা বানু (গ্রেড -১) প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

১৬ কোটি লোককে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০১:০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২