ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফতোয়া জারি করতে পারবেন সৌদি নারীরা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এবার থেকে সৌদি নারীরাও ফতোয়া জারি করতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটির শুরা কাউন্সিল। নারীদের ফতোয়া জারির ব্যাপারটি শুরা কাউন্সিলে বিপুল ভোটে পাশ হয়। এর মাত্র, দুদিন আগেই নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞাও তুলে নেয় সৌদি আরব।

বিশ্লেষকরা সৌদি আরবের এসব সিদ্ধান্তে সুদূরপ্রসারী পরিবর্তনের ইঙ্গিত দেখছেন। তেলের দাম পড়ে যাওয়ায় সৌদি আরব এখন বিরাট অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মুখে পড়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন নানা ধরণের সংস্কারের মাধ্যমে তার দেশকে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছেন।

শুরা কাউন্সিলে নারীদের ফতোয়া জারির অধিকার প্রদানকে সেই লক্ষ্যেই আরেকটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে শুরা কাউন্সিলের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে সৌদি বাদশাহকে একটি রাজকীয় ফরমান জারির মাধ্যমে মহিলা মুফতির পদ তৈরি করতে হবে। সৌদি আরবের যে কট্টর রক্ষণশীল ভাবমূর্তি, এসব সিদ্ধান্তের ফলে সেই ভাবমূর্তি অনেকখানি কাটিয়ে তোলা যাবে বলে মনে করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফতোয়া জারি করতে পারবেন সৌদি নারীরা

আপডেট সময় ১১:০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭