ঢাকা ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী ৩০ ডিসেম্বর ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া ৫ জানুয়ারি থেকে একাদশে ভর্তির আবেদন শুরু হবে বলে জানান তিনি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নায়েম ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এই তথ্য দেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল তৈরির কাজ শেষ হয়েছে। এখন প্রকাশের অপেক্ষা। আগামী ৩০ ডিসেম্বর পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

সেদিন সকালে শিক্ষা বোর্ডগুলোর পক্ষে ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে। এরপর বিস্তারিত ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

করোনাভাইরাস অতিমারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার ৯ মাস পিছিয়ে গত ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। ২২ লাখের বেশি শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৩:৪৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১