ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান খান পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী ফিলিপাইনের সিনেটে গোলাগুলি, সিনেটরকে গ্রেপ্তারের চেষ্টা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান চীনে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন ভাইস প্রেসিডেন্ট

দুবাইয়ে বাংলাদেশি মালিকানায় প্রথম আমের সেন্টার

আকাশ জাতীয় ডেস্ক:

আমিরাতের ব্যস্ততম নগরী দুবাইয়ের হায়াত রিজেন্সী হোটেলের পাশে বাংলাদেশি মালিকানাধীন আমের সেন্টারের শুভ উদ্বোধন করেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। শনিবার এর ফিতা কেটে আনুষ্ঠানিক যাত্রা করা হয়।

উদ্বোধন করেন দুবাই সরকারের ড. আহমেদ আল নুসেইরাত। এই প্রথম বাংলাদেশি মালিকানায় এমন প্রতিষ্ঠানের যাত্রা হওয়াতে প্রবাসীরা আনন্দ প্রকাশ করছেন। এ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোগ নিয়ে বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিএফ)।

আমের বা তাহশিলে সেবা নিতে বাংলাদেশিরা ভাষাগত দিকে আগে যে সমস্যায় পড়ত এ প্রতিষ্ঠান হওয়াতে দুবাই ও উত্তর আমিরাতের বিশাল বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য তা বন্ধুর মতো সেবা পাবার আশায় প্রবাসীরা।

এ সময় বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান কামাল হোসেন সুমন, পরিচালক ইসমাইল গণি চৌধুরী, ইবারাহিম আফলাতুন সিআইপি, প্রকৌশলী জহির রায়হান, মোহাম্মদ ইয়াহিয়া, জাফর চৌধুরী, মিহির ব্রাগনোরা, মোহাম্মদ আব্বাস, সিরাজুল ইসলাম সোহাগ।

এ সময় কমিউনিটি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক আব্দুস সবুর, সিআইপি মাহাবুব আলম মানিক, শামসুল হক মিজান, হাজী শফিকুল ইসলাম, ড. আবুল ফজল, হাবিবুর রহমান, ইয়াকুব সুনিক, আব্দুল মান্নান, আজম খান ও আব্দুল কাদেরসহ অনেকে।

উল্লেখ্য, এ প্রতিষ্ঠান দুবাই সরকারের ইমিগ্রেশনসহ যাবতীয় সেবা প্রদান করবে। এর আগে বাংলাদেশি মালিকানাধীন এমন কোন প্রতিষ্ঠান না থাকায় বাংলাদেশি প্রবাসিরা ভাষাগত দিক দিয়ে কষ্ট পোহাতেন। এ প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশি প্রবাসিরা নিজেদের ভিসা কেন্দ্রিক সকল সেবা নিজের ভাষায় গ্রহণ করার সুবর্ণ সুযোগ করে দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত

দুবাইয়ে বাংলাদেশি মালিকানায় প্রথম আমের সেন্টার

আপডেট সময় ১১:১৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১