ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ডাকডাকগো আনছে ডেস্কটপ ব্রাউজার

আকাশ আইসিটি ডেস্ক :

গোপনীয়তাকেন্দ্রিক সার্চ ইঞ্জিন তৈরির জন্য আলাদা পরিচিতি আছে জনপ্রিয় ব্রাউজার ডাকডাকগোর। সম্প্রতি ওই একই ব্রাউজারের ডেস্কটপ সংস্করণ তৈরির কাজ চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডাকডাকগোর দাবি অনুসারে, ডেস্কটপ ব্রাউজারটির ওই পর্যায়ের সক্ষমতা থাকলে ব্যবহারকারীর পুরো ওয়েব সার্ফিং অভিজ্ঞতা হবে নজরদারির ঝুঁকিমুক্ত। সম্প্রতি এক ব্লগ পোস্টে ডাকডাকগো ডেস্কটপ ব্রাউজার অ্যাপের কয়েকটি স্ক্রিনশট দেখিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গ্যাব্রিয়েল ওয়েইনবার্গ। ব্রাইজারের ডেস্কটপ অ্যাপ সংস্করণও মোবাইল অ্যাপের মতোই দেখতে হবে এবং কাজের ধরন বিবেচনাতেও একই নির্ভরযোগ্যতা থাকবে বলে জানিয়েছেন তিনি।

‘অপারেটিং সিস্টেমের রেন্ডারিং এপিআইকে কেন্দ্র রেখে একদম শুরু থেকে ডেস্কটপ অ্যাপটি তৈরি করছি আমরা।’-ব্লগ পোস্টে লিখেছেন ওয়েইনবার্গ। ব্যবহারকারীর গোপনতা বজায় রাখতে ডেস্কটপ ব্রাউজারে ‘কঠোর নিরাপত্তা’ ডিফল্ট ফিচার হিসাবে থাকবে বলে জানিয়েছেন ওয়েইনবার্গ; কোনো লুকানো সিকিউরিটি সেটিং খুঁজে চালু বা বন্ধ করে রাখতে হবে না ব্যবহারকারীকে। মোবাইল অ্যাপের মতো ডেস্কটপ সংস্করণেও থাকবে ‘ফায়ার (Fire)’ বাটন, যা এক ক্লিকেই মুছে দেবে ব্রাউজার হিস্ট্রি, খুলে রাখা ট্যাবস এবং জমিয়ে রাখা ডেটা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় লিগে নাঈম-মিম মোসাদ্দেকের সেঞ্চুরি, মেহেদীর ৬ উইকেট

ডাকডাকগো আনছে ডেস্কটপ ব্রাউজার

আপডেট সময় ০৯:৪৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১