ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু শ্রমিককে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার কাহালুতে রাসেল নামের এক শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার এক সহকর্মীর বিরুদ্ধে। শুক্রবার সকালে এসএস নামের একটি টাইলস কারখানাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সহকর্মী রুবেলকে আটক করেছে পুলিশ। রুবেল কাহালু উপজেলার বীরকেদার গ্রামের মীরপাড়ার আব্দুল হান্নানের ছেলে।

পুলিশ জানান, নাইট শিফটের কাজ শেষে আজ সকালে হাত-পা পরিষ্কার করার সময় সহকর্মী রুবেলের সঙ্গে কাজ করা নিয়ে বাগবিতণ্ডা হয় রাসেলের। এর জেরে রুবেল রাসেলের পায়ুপথে পাইপ দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। এতে রাসেল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১ টার দিকে রাসেল মারা যায়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডা. জাহিদুল ইসলাম রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ইরানে আজই যুক্তরাষ্ট্রের হামলা হতে পারে: ট্রাম্প

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু শ্রমিককে হত্যা

আপডেট সময় ০৬:২০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭