ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার

পাবনায় প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার সুজানগরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার বেলা ৩টার দিকে পাবনা-সুজানগর সড়কের বান্নাইপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা শহরের অনন্ত হরিজন কলোনীর মনু হরিজনের ছেলে রাজা (৪১) ও সুজানগর উপজেলা পরিষদ চত্বর হরিজন কলোনীর মিলন হরিজনের ছেলে বাবু (৪০)।

সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক জানান, পাবনা শহরের বিভিন্ন মন্দিরে দুর্গাপূজা দেখে সুজানগর যাচ্ছিলেন দুই বন্ধু রাজা ও বাবু। ঘটনার সময় পথিমধ্যে বান্নাইপাড়া নামক স্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বন্ধ রাজা ও বাবু আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

নিহতদের পারিবারিক সুত্রে জানা যায়, তারা দুই বন্ধু দূর্গাপুজা উপলক্ষে বিভিন্ন জায়গায় বেড়াতে বের হয়েছিল, নিহত বাবু হরিজন খুলনায় একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পরিচ্ছন্ন কর্মী ও রাজা পাবনার হাজীরহাট বাজারের পরিচ্ছন্ন কর্মী ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনায় প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ০৬:১৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭