ঢাকা ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

সিদ্ধার্থের জন্মদিনে শেহনাজের পোস্টে যে ইঙ্গিত

আকাশ বিনোদন ডেস্ক :

প্রয়াত বলিউড অভিনেতা সিদ্ধার্থ শুক্লার জন্মদিন রোববার (১২ ডিসেম্বর)। বেঁচে থাকলে ৪০ বছর পূর্ণ করতেন এই অভিনেতা।

তবে প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি তার ভক্তরা।
ভক্তদের কান্না, বেদনাভরা পোস্টের পাশাপাশি সামাজিক মাধ্যমে সিদ্ধার্থকে নিয়ে একটি পোস্ট করেছেন তার প্রেমিকা অভিনেত্রী শেহনাজ গিলও।

ওই পোস্টে কিছুই লেখেননি শেহনাজ। প্রয়াত অভিনেতার একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যায়, হাসিমুখে বসে রয়েছেন সিদ্ধার্থ। সূর্যরশ্মি তার পিঠের ওপরে। পিঠের কাছাকাছি দেখা যাচ্ছে শ্বেতশুভ্র ‘পরীদের পাখা’।

শেহনাজ মনে করেন সিদ্ধার্থ রয়েছেন, পরী হয়ে, হাসি মুখে তার সঙ্গেই। শেহনাজের এই ছবিটি পোস্ট করতেই ভক্তদের না শুকনো ক্ষত আরও একবার দগদগে হয়ে ওঠে। এই অভিনেতা প্রয়াত হওয়ার দিনটি ভেসে ওঠে তাদের মনের ক্যানভাসে।

গত ২ সেপ্টেম্বর ঘুমের মধ্যেই প্রয়াত হন সিদ্ধার্থ শুক্লা। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি করে শেহনাজের কোলে মাথা দিয়েই নাকি মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন সিদ্ধার্থ।

বিগবস এর ১৩তম আসরে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো’য়ে সিদ্ধার্থ ও শেহনাজের গিলের রসায়ন ভালোবেসেছিল দর্শক। যদিও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এ কথা স্বীকার করেননি তারা। তবুও তাদের একসঙ্গে সময় কাটানো, নানা মুহূর্তকে ভালোবেসে ভক্তরা তাদের ভালবেসে নাম দিয়েছিল ‘সিডনাজ’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

সিদ্ধার্থের জন্মদিনে শেহনাজের পোস্টে যে ইঙ্গিত

আপডেট সময় ১১:৪৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১