ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীর সঙ্গে ঝগড়ায় ৩ সন্তানকে নিয়ে বিষপান

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজার টেকনাফ উপজেলায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তিন সন্তানকে নিয়ে বিষপান করেছেন এক বাবা। এ ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শনিবার রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আনোয়ার ও তার মেয়ে রাহেনী (৯)। তারা একই এলাকার বাসিন্দা। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার আনোয়ার (২৭) স্ত্রীর সঙ্গে ঝগড়া করে এক ছেলে ও দুই মেয়েকে বিষপান করিয়ে; পরে নিজেও বিষপান করেন। এসময় বাবা ও ছেলের মৃত্যু হয়। বাকি দুই মেয়েকে কক্সবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা আরও জানান, আনোয়ার স্থানীয় বাসিন্দা ইমাম শরীফ প্রকাশ কানপুরার মেয়েকে বিয়ে করে দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করে আসছিলেন। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। কিন্তু শনিবার বিকালে হঠাৎ পারিবারিক বিষয় নিয়ে আনোয়ার ও তার স্ত্রীর ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী তিন সন্তানকে রেখে অন্যত্র চলে যায়।

এটা সহ্য করতে না পেরে স্বামী আনোয়ার তার তিন সন্তানকে নিয়ে বিষপান করেন। এসময় আনোয়ার ও তার মেয়ে রাহেনীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাকি অন্য দুই সন্তানকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার জেলা হাসপাতালে পাঠায়।

টেকনাফ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল আলিম জানান, খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। বিষপানে মৃত্যুর বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ত্রীর সঙ্গে ঝগড়ায় ৩ সন্তানকে নিয়ে বিষপান

আপডেট সময় ০১:৪৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১