ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

শিক্ষার্থীরা যেন অনুসন্ধিৎসু হয়ে ওঠে

আকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষার্থীরা যেন অনুসন্ধিৎসু হয়ে ওঠে সেজন্য ক্লাসে বেশি বেশি প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (১১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও উপজেলা একাডেমিক সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের অনেক উন্নতি হয়েছে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন। শিক্ষাই মূল হাতিয়ার জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যমাত্রাগুলো অর্জনের জন্য। চতুর্থ শিল্প বিপ্লবের যে চ্যালঞ্জগুলো আছে সেগুলো মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। শিক্ষক এবং শিক্ষার্থী দুই দিক থেকেই আমাদের ঘাটতি রয়েছে। শিক্ষার্থীদের জিজ্ঞাসা করার সুযোগ দিতে হবে। তারা যেন অনুসন্ধিৎসু হয়ে ওঠে। শিক্ষার্থীদের মুখস্থ নির্ভর না হয়ে বাস্তব ও প্রায়োগিক দিকে আগ্রহী করে তুলতে হবে। শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য না বরং যা শিখবো, তার প্রয়োগও শিখতে হবে। তাহলে শিক্ষাপরিপূর্ণ হবে।

এনসিটিভির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে এতে অন্যান্যদের বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিরুল ইসলাম খান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

শিক্ষার্থীরা যেন অনুসন্ধিৎসু হয়ে ওঠে

আপডেট সময় ০৭:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১