ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লেবাননে ফিলিস্তিনি ক্যাম্পে শক্তিশালী বিস্ফোরণ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লেবাননে একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারে অবস্থিত ওই ক্যাম্পে বিস্ফোরণে প্রায় এক ডজন মানুষ আহত হয়েছে।

রয়টার্স জানিয়েছে, শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী টায়ার শরণার্থী ক্যাম্পে বিস্ফোরণ ঘটে।

লেবাননের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বিস্ফোরণে অজ্ঞাত সংখ্যক মৃত্যুর কথা জানালেও স্থানীয় গণমাধ্যম এবং ঘটনাস্থলে উপস্থিত বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা বলছেন, বিস্ফোরণে কেউ নিহত হয়নি।

ধারণা করা হচ্ছে সেখানে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের অস্ত্রের গুদাম ছিল। এ ঘটনায় প্রশাসন জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে।

লেবাননে যে ডজনখানেক ফিলিস্তিনি শরণার্থী শিবির আছে, সেগুলো মূলত হামাস, ফাতাহসহ বিভিন্ন সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীই নিয়ন্ত্রণ করে থাকে, রীতি অনুযায়ী লেবাননের কর্তৃপক্ষ সেসব শিবিরে প্রবেশ করে না।

হামাসের ঘনিষ্ঠ ফিলিস্তিনি বার্তা সংস্থা শিহাব নিউজ এজেন্সি জানিয়েছে, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ব্যবহারের জন্য সংরক্ষিত অক্সিজেন ক্যানিস্টার থেকে এ দুর্ঘটনা ঘটেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লেবাননে ফিলিস্তিনি ক্যাম্পে শক্তিশালী বিস্ফোরণ

আপডেট সময় ০১:৩১:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১