ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পিকে বহিষ্কার

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষার্থী এক তরুণীকে জনসম্মুখে পিটিয়ে রক্তাক্ত করাসহ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন আজ রাতে তাকে বহিষ্কার করে।

তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ডিএনসিসির ৬নং ওয়ার্ড কাউন্সিলর। তার বিরুদ্ধে সংগঠনের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, বাড়িঘর দখলসহ নানা অভিযোগ সংগঠনের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের কাছে জমা পড়েছে।

সর্বশেষ গত মঙ্গলবার রাতে রূপনগর ২৩ নম্বর রোডের মাথায় তুচ্ছ ঘটনায় জুলিয়া আক্তার নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে বেদম প্রহার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী রুপনগর থানায় একটি লিখিত অভিযোগ (ডিজি) দায়ের করেন। এ জিডি তুলে নিতে কয়েক দফা হুমকি দেন বাপ্পি। পরে তুলে নিয়ে গিয়ে আপোস নামায় স্বাক্ষর নেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলে বাপ্পিকে বহিষ্কার করা হয় যুবলীগ থেকে।

জানা গেছে, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদকের একটি পদ দীর্ঘদিন থেকে ফাঁকা ছিল। মিল্কি হত্যাকাণ্ডের পর যুবলীগের মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয় সাখাওয়াত হোসেন চঞ্চলকে।

সংগঠনের কর্মকাণ্ডের গতিশীলতা আনার উদ্দেশ্যে কয়েক বছর আগে সেই পদে স্থলাভিষিক্ত করা হয় পল্লবী থাকা যুবলীগের সভাপতি তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিকে। এ পদে আসতে তাকে বড় ধরনের লগ্মি করার অভিযোগও উঠেছিল সে সময়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০০

মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পিকে বহিষ্কার

আপডেট সময় ০৯:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১