ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

গানে গানে ব্যক্তিগত জীবনের গল্প শোনালেন তাহসান

আকাশ বিনোদন ডেস্ক :

ভক্তদের জন্য দ্বিতীয় গান নিয়ে এসেছে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড। এক বছর পরে এটা ভক্তদের জন্য উপহার, নিজেই বললেন তাহসান। সরাসরি রেকর্ডিং করা গানটি নিয়ে আশাবাদী এই নায়ক ও গায়ক। ব্যক্তিগত জীবনের ঘটনাই তিনি গানের কথায় তুলে ধরেছেন।

তাহসান অ্যান্ড দ্য ব্যান্ডের প্রথম পরিবেশনা ছিল ‘প্রতিবাদী গান’। গত বছর করোনার সময়ে গানটি মুক্তি পায়। এর পরে প্রতি মাসে একটা গান মুক্তি কথা থাকলেও করোনা, লাইভ রেকর্ডিং করতে না পারা ও অন্যান্য ব্যস্ততার কারণে সেটি সম্ভব হয়নি। এক বছর বিরতির পর এল নতুন গান। গানটি সম্প্রতি তাহসানের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

তাহসান গণমাধ্যমকে বলেন, আমি একসময় ব্যান্ড দিয়েই শুরু করেছিলাম। পরে সলো মিউজিক করলাম। কিন্তু ব্যান্ডের যারা অডিয়েন্স তাদের জন্য অনেক বছর নিয়মিত গান করাই হয় না। আগের মতোই এ গানও আমি অগ্রসর শ্রোতা, যারা গানটা বোঝেন, তাদের জন্যই করেছি। আমি ব্যান্ড থেকে যত গান করব, সবই তাঁদের জন্য। কারণ, ব্যান্ডের সব সময় আলাদা শ্রোতা থাকেন, যারা বোঝেন। বিয়োগান্ত তাদের জন্য বিশেষ উপহার।

গানটি দিয়ে ভক্তদের সামনে সাদাকালোভাবে উপস্থিত হওয়া প্রসঙ্গে তাহসান বলেন, ‘আমরা ট্র্যাজিক বা ট্র্যাজেডি বললেও বাংলা শব্দ বিয়োগান্ত কমই ব্যবহার করি। লেখার সময়ই মনে হচ্ছিল, বিয়োগান্ত অন্য রকম একটা অনুভূতি জোগাবে। আর এই বিয়োগান্ত অনুভূতিই সাদাকালো। গানের কথার সঙ্গে দর্শকদের রিলেট করতেই সাদাকালোভাবে উপস্থিত হওয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গানে গানে ব্যক্তিগত জীবনের গল্প শোনালেন তাহসান

আপডেট সময় ১০:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১