ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুল জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরাইলের: কংগ্রেসম্যান ম্যাসি আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাসকাচুয়ান’র নতুন কমিটি

আকাশ জাতীয় ডেস্ক:

কানাডার সাসকাচুয়ান প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাসকাচুয়ান’র (বিকাশ/ BCAS) ২০২২-২০২৩ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মোহাম্মদ আজাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুজ্জামান তালুকদার।

গত ৩০ অক্টোবর নির্বাচন কমিশনাররা এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিলে ১৩ নভেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন, ২৭ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১১ ডিসেম্বর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়।

এর মধ্যেই কমিউনিটির একটা অংশ নির্বাচন বয়কট ও বর্জনের ঘোষণা দেয়। ১৬ নভেম্বর নির্বাচন কমিশনাররা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে, যাতে অধিকাংশ পদেই একাধিক প্রার্থী দেখা যায়।

মনোনয়নপত্র প্রত্যাহারের একদিন পর ২৮ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলে দেখা যায় প্রতিটি পদেই একজন করে প্রার্থী রয়েছে। আর তাই প্রকাশিত প্রার্থীরাই নিজ নিজ পদে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী বলে ঘোষণা করা হয়।

বর্তমান সভাপতি শহিদুল খান সেতার নবনির্বাচিত কমিটির সবাইকে অভিনন্দন এবং বর্তমান মহামারির মাঝেও কমিউনিটির সদস্যদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেন।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-ভাইস-প্রেসিডেন্ট (ফাইন্যান্স অ্যান্ড বাজেট) মোহাম্মদ ইয়াকুব সাদিক, ভাইস-প্রেসিডেন্ট (সোশ্যাল অ্যাফেয়ার্স) মো. আরিফ হাসান, ভাইস-প্রেসিডেন্ট (কালচারাল অ্যাফেয়ার্স ) হ্যাপি রানী দেব, সেক্রেটারি (ফাইন্যান্স অ্যান্ড বাজেট) জামাল উদ্দিন, সেক্রেটারি (কালচারাল অ্যাফেয়ার্স) রিপন তালুকদার, সেক্রেটারি (ফান্ড রাইজিং) সব্যসাচী চৌধুরী, সেক্রেটারি (স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট) প্রিটেন বড়ুয়া, সেক্রেটারি (মেম্বারশিপ অ্যান্ড কমিউনিকেশনস) নাজমুন নাহার, সেক্রেটারি (ইয়ুথ অ্যান্ড চিলড্রেন এক্টিভিটিজ) রাজিয়া সুলতানা ও সেক্রেটারি (ওমেন্স অ্যাফেয়ার্স ) শামসুন নাহার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুল

বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাসকাচুয়ান’র নতুন কমিটি

আপডেট সময় ০৭:৪৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১