ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গ্রামীণ অবকাঠামো, পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করতে চায় এডিবি

আকাশ জাতীয় ডেস্ক:

সরকারের নির্বাচনী ইশতেহার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নের লক্ষ্যে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানি সরবরাহ এবং স্যানিটেশন ব্যবস্থাপনায় স্থানীয় সরকার বিভাগের সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমং গিনটং সৌজন্য সাক্ষাৎ করতে এসে তাদের এ আগ্রহের কথা জানান।

এডিবির কান্ট্রি ডিরেক্টর সাক্ষাতকালে কক্সবাজারে বর্জ্য ব্যবস্থাপনাসহ গ্রামীণ এলাকায় পানি ও স্যানিটেশন, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে সহযোগিতা দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

তাদের আগ্রহকে স্বাগত জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং এসডিজি-২০৩০ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ। এই দুই লক্ষ্যমাত্রা অর্জনে এডিবির যে সমস্ত ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে সেগুলো চিহ্নিত করে অর্থায়নের মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এডিবির অর্থায়নে ওয়াটার-স্যানিটেশন ও অবকাঠামোসহ যেসব চলমান প্রকল্প রয়েছে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য কান্ট্রি ডিরেক্টরের দৃষ্টি আকর্ষণ করে মো. তাজুল ইসলাম দ্রুত প্রকল্প বাস্তবায়নে অর্থ ছাড় করার আহ্বানও জানান।

এ সময়, এডিবি গ্রামীণ স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন সংক্রান্ত প্রস্তাবিত প্রকল্পে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি টেকসই রাস্তা-ঘাটসহ সব অবকাঠামো নির্মাণের লক্ষ্যে লো-কস্ট অর্থাৎ স্বল্প খরচ ফর্মূলা থেকে বের হয়ে এসেছে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এলক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গ্রামীণ অবকাঠামো, পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করতে চায় এডিবি

আপডেট সময় ০৫:৩৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১