ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লেন ইয়াসির

আকাশ স্পোর্টস ডেস্ক:

চট্টগ্রামে টেস্টের চতুর্থ দিনের ব্যাট হাতে দুর্দান্ত খেলছিলেন ইয়াসির আলী রাব্বি। লিটন দাসের সঙ্গে বড় জুটির সম্ভাবনা দেখাচ্ছিলেন, ঠিক তখনি শাহীন শাহ আফ্রিদির শর্ট বলে মাথায় আঘাত পান অভিষিক্ত এই ক্রিকেটার। এরপর ১ ওভার খেললেও পরে মাঠ ছেড়ে উঠে যান। ব্যাটিংয়ে আসেন মেহেদি হাসান মিরাজ।

এর আগে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন মাঠে নেমেই বিপাকে পড়ে বাংলাদেশ। পাকিস্তান পেসার হাসান আলীর বলে বোল্ড হন মুশফিকুর রহিম। ৩৩ বলে ১৬ রান করেন তিনি। এরইসঙ্গে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে।

সোমবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পারকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির চতুর্থ দিন মাঠে নামে বাংলাদেশ।

এর আগে তৃতীয় দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। পাকিস্তানের প্রথম ইনিংস ২৮৬ রানেই গুটিয়ে দিয়ে পাওয়া টাইগারদের ৪৪ রানের লিড দিন শেষে দাঁড়ায় ৮৩ রানে। ১২ রান নিয়ে অপরাজিত থাকেন মুশফিক, ৮ রানে ব্যাটে ছিলেন ইয়াসির আলী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শরীফ: আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি

মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লেন ইয়াসির

আপডেট সময় ১২:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১