ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান

রাজশাহীতে ৩ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে তিন কোটি টাকার হেরোইনের চালান উদ্ধার করেছে র‌্যাব। যেখানে সোয়া ৩ কেজি হেরোইন পাওয়া গেছে। এসময় হেরোইন রাখার দায়ে রবিউল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

রাজশাহী র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত ৯টার দিকে উপজেলার উজানপাড়া এলাকায় র‌্যাবের একটি দল অভিযান চালায়। এসময় র‌্যাব সদস্যরা রবিউল ইসলাম নামের একজনকে আটক করে। তার শরীরে তল্লাশী চালিয়ে তিন কেজি ২৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

রবিউল ইসলাম মহিষালবাড়ি মাদাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার কাছ থেকে হেরোইন ছাড়াও দুইটি মোবাইল, চারটি সীমকার্ড ও নগদ এক হাজার ৮৮০ টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় র‌্যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ?

রাজশাহীতে ৩ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১

আপডেট সময় ০৮:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭