ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

স্পেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্পেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ, স্পেনের রাষ্ট্রদূতের এই একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ এনডিসি সম্প্রতি কয়েক হাজার আফগান শরণার্থীকে আফগানিস্তান থেকে নিরাপদে সরিয়ে আনার স্বীকৃতি হিসেবে স্পেনীয় সরকার কর্তৃক গ্রান্ড ক্রস অব অর্ডার অব সিভিল মেরিট (Grand Cross of Order of Civil Merit) অর্জনের জন্য মহাপরিচালককে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে সম্প্রতি ৬ জন বাংলাদেশিকে আফগানিস্তান থেকে স্পেন হয়ে বাংলাদেশে প্রত্যাবাসনে সহায়তার জন্যও রাষ্ট্রদূত মহাপরিচালককে ধন্যবাদ জ্ঞাপন করেন।

রাষ্টদূত স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে অর্জিত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে স্পেনীয় কূটনীতিককে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের মতো একটি ব্যাপক জনসংখ্যা অধ্যুষিত রাষ্টের ২৫% জনগণ করোনার সব ডোজ টিকা প্রাপ্ত।

রাষ্টদূত স্পেন প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা সংক্রান্ত বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন বৈঠকে। বিশেষ করে, সম্প্রতি বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনীয় পাসপোর্ট বা রেসিডেন্স কার্ডধারীদের দ্বারা তাদের স্পাউসদের (যেমন স্ত্রী) স্পেনে আনয়নে প্রতিবন্ধকতাসমূহ উপস্থাপন করেন ও এ বিষয়ে মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন এবং অধিকসংখ্যক বাংলাদেশিদের স্পেনীয় ভিসা প্রাপ্তি পদ্ধতি সহজীকরণের জন্য তাকে অনুরোধ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

স্পেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

আপডেট সময় ০৬:১৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১