ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কুসিক কাউন্সিলরসহ ৯ জন গুলিবিদ্ধ

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেলকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এসময় তার সঙ্গে থাকা আরো আটজন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে তার পাথ‌ু‌রিয়াপাড়ার নিজের ঠিকাদারি কাজ পরিচালনার অফিসে এ ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আওলাদ হোসেন রিজু (২৩), জুয়েল (৪০), রাসেল (২৮) ও হরিপদ সাহাসহ (৬০) আরো আটজন। তাদের মধ্যে হরিপদর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার সময় কয়েকজন মুখোশধারী লোক কাউন্সিলরের অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি করতে থাকেন। এতে গুলিবিদ্ধ হয়ে সোহেল সঙ্গে সঙ্গে নিজের চেয়ার থেকে পড়ে যান। এসময় আহত হন তার সঙ্গে থাকা আরো আটজন। গুলির শব্দ শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা সীমান্তবর্তী বউবাজার এলাকার দিকে পালিয়ে যান।

স্থানীয়রা জানান, হামলাকারীরা ১৬ নম্বর ওয়ার্ডের হতে পারে। চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে ওই ওয়ার্ডের একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে বিরোধ চলছে কাউন্সিলরের।

কাউন্সিলর সোহেলের ভাগিনা মোহাম্মদ হানিফ জানান, সবাই আসরের নামাজ পড়ছিলেন। এসময় প্রচণ্ড গুলির আওয়াজ শোনা যায়। দৌড়ে গিয়ে দেখি, মামা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমি নিজে মামাকে কাঁধে করে বের করি।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসক নাফিজ জানান, কাউন্সিলর সোহেলের অবস্থা গুরুতর। তার শরীরের বিভিন্ন অংশে গুলি লেগেছে। আমরা সব বিষয় পর্যবেক্ষণ করছি।

এ বিষয়ে জানতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন কর হলেও তিনি রিসিভ করেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাহিদ ইসলাম: শ্রমিক আন্দোলনে যদি ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে, এর দায়ভার সরকারের

কুসিক কাউন্সিলরসহ ৯ জন গুলিবিদ্ধ

আপডেট সময় ০৭:৩১:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১