ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিছিল করতে করতে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

মিছিল করতে করতে কর্মী সমাবেশে যাওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা কৌশিক আহমেদের (৩৫) মৃত্যু হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ন্যাশনাল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। কৌশিক আহমেদ লালমাই পেরুল উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তার বাড়ি উপজেলার উৎসবপদুয়া গ্রামে।

জানা যায়, শনিবার বিকেলে সদর দক্ষিণের বিজয়পুর স্কুলমাঠে কুমিল্লা দক্ষিণ জেলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুপুর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় কৌশিকের নেতৃত্বে পেরুল থেকে একটি মিছিল সমাবেশস্থলের দিকে রওনা দেন। সমাবেশস্থলের কাছাকাছি বিজয়পুর ন্যাশনাল পাম্পের সামনে পৌঁছানোর পর ঘুরে পড়ে যান তিনি। সেখানে মৃত্যু হয় তার।

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু জানান, কৌশিকের মৃত্যুতে কর্মী সমাবেশের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, শুনেছি স্বেচ্ছাসেবক লীগের এক নেতা হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। তার ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিছিল করতে করতে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

আপডেট সময় ০৭:০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১