ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

আমিরাতে শ্রমিকদের জন্য নতুন আইন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাত শ্রমবাজার ও উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আনতে শ্রমিকবান্ধব নতুন শ্রম আইন পাস করেছে (ইউএই)। সুবিধাজনক কর্মঘণ্টা, বেতনসহ ছুটি ও তিন বছরের চুক্তির সুযোগ রাখা হয়েছে নতুন শ্রম আইনে।

দেশটির প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করায় সোমবার (১৫ নভেম্বর) থেকেই তা আইনে পরিণত হয়েছে। আগামী বছর ২০২২ সালের ২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে নতুন আইন।

প্রতিবেদন অনুযায়ী এখন থেকে কোনো পদে কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ওই ব্যক্তির সঙ্গে কমপক্ষে তিন বছরের জন্য চুক্তি করতে হবে এবং ন্যূনতম ১৬ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত কাউকে প্রতিষ্ঠানের কোনো পদে নিয়োগ দেওয়া যাবে না।

এছাড়া ১৬ থেকে ১৯ বছর বয়সী তরুণ-তরুণীদের কোনো প্রতিষ্ঠানের কোনো পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ শর্ত পালনের বিধানও রাখা হয়েছে নতুন আইনে। সোমবার এক সংবাদ সম্মেলনে ইউএইর মানবসম্পদ বিষয়ক মন্ত্রী ড. আব্দুর রহমান আল আওয়ার এক ব্রিফিংয়ে বলেন, প্রধানত দুটি কারণে এ নতুন আইন প্রণয়ন করা হয়েছে।

প্রথমত, প্রযুক্তিগত উৎকর্ষের ফলে বিশ্বজুড়ে ‘কর্মস্থল’ ধারণার পরিবর্তন এসেছে। উন্নত প্রযুক্তির ফলে বর্তমানে বিশ্বের একপ্রান্তে বসেও অন্যপ্রান্তে অফিস করতে পারেন একজন কর্মী এবং দ্বিতীয় কারণ হলো করোনা মহামারি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

আমিরাতে শ্রমিকদের জন্য নতুন আইন

আপডেট সময় ১১:৫২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১