ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার ড্রোন বানাবে অ্যাপল

আকাশ আইসিটি ডেস্ক :

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল এবার ড্রোন তৈরি করতে যাচ্ছে। প্রযুক্তি বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতেই অ্যাপলের এ উদ্যোগ বলে মনে করছেন প্রযুক্তি বোদ্ধারা। এরই মধ্যে ড্রোনের নকশা নিবন্ধন করা হলেও ডিভাইসের নাম কী হবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

কারও কারও ধারণা, আইড্রোন নামে এটি বাজারে আনা হতে পারে। নাইনটুফাইভ প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত বছর অ্যাপল ড্রোনের জন্য তিনটি পেটেন্ট আবেদন করে। কিছুদিন আগে দুটি পেটেন্টের তথ্য প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস (ইউএসপিটিও) অ্যাপলের দুটি পেটেন্টের তথ্য প্রকাশ করেছে।

পেটেন্টে মানুষবিহীন এরিয়াল ভেহিকল (ইউএভি) বা ড্রোনের কথা বলা হয়েছে। মজার ব্যাপার হলো সিঙ্গাপুরে প্রথম এ পেটেন্ট আবেদন করা হয়। ড্রোন সম্পর্কিত অ্যাপলের প্রথম পেটেন্ট আবেদন ইউএভি কন্ট্রোলারের মাধ্যমে ইউএভিতে বিভিন্ন যন্ত্রপাতি, সিস্টেম যুক্ত বা পরিবর্তনের বিষয়ে আলোচনা করা হয়েছে। আবেদনের ভেতরে কন্ট্রোলারের মাধ্যমে যন্ত্রপাতি সংযোজন, পরিবর্তনের বিভিন্ন পদ্ধতির বিস্তারিত থাকতে পারে।

এটিকে ড্রোন পরিচালনার নিয়মিত উপায় বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় পেটেন্ট আবেদনে মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকল ট্র্যাকিং অ্যান্ড কন্ট্রোল টাইটেল দেয়া হয়েছে। যার নম্বর হচ্ছে ২০২১০৩৪৯৪৫৮। এতে সেলুলার নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে ড্রোন অথবা এরিয়াল ভেহিকলের গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার ড্রোন বানাবে অ্যাপল

আপডেট সময় ১০:১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১