ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফেসবুকে ‘শপস ইন গ্রুপস’ চালু

আকাশ আইসিটি ডেস্ক : 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেটা নামকরণের পর থেকে ব্যবসা ও নির্মাতাদের জন্য নতুন নতুন শপিং টুল নিয়ে আসছে। প্রতিষ্ঠানটি, ব্র্যান্ডের পর এবার ক্ষমতায়ন ঘটাচ্ছে গ্রুপ অ্যাডমিনদের।

এবার সেই পরিপ্রেক্ষিতে ‘শপস ইন গ্রুপস’ চালু করেছে। পাশাপাশি পরীক্ষা করে দেখছে নির্মাতাদের জন্য পণ্য পরামর্শ ও ‘লাইভ শপিং’। নতুন এ ফিচারের মাধ্যমে ফেসবুকের গ্রুপের অ্যাডমিনরা নিজেদের সংশ্লিষ্ট ফেসবুক পেজে অনলাইন স্টোর স্থাপন করতে পারবেন। আয় হওয়া অর্থ কোনো অলাভজনক খাতে যাবে, নাকি তাদের হাতে আসবে, তা ঠিক করে দিতে পারবেন তারা। এমনটাই জানিয়েছেন ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা’র ‘প্রডাক্ট ম্যানেজমেন্ট’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউলি কেওন কিম।

এক প্রতিবেদন বলছে, এ মাসের শুরুতে ফেসবুক কমিউনিটিস সামিটে ‘শপস’, ‘ফান্ডরেইজার’স’ এবং ‘সাবস্ক্রিপশন’-এর মতো ‘গ্রুপ মনিটাইজেশন’ ফিচারটি আনার ঘোষণা দিয়েছিল ফেসবুক। ফেসবুকে ‘লাইভ শপিং’ ফিচার আগে থেকেই রয়েছে। কিন্তু এটিকে এতদিন ব্র্যান্ড ও নির্মাতাদের অংশীদারিত্বেই বেশি দেখা যেত। এখন এ সম্পর্কিত নতুন এক ফিচারের পরীক্ষা শুরু করেছে অ্যাপটি। প্রভাবকদের পণ্য বিক্রি দেখার জন্য ভক্তদের অন্য পেজে ডাকার বদলে নির্মাতা ও ব্র্যান্ড এখন নিজ নিজ পেজে ‘ক্রস-স্ট্রিম’ করতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষে শতাধিক কারখানায় সাধারণ ছুটি

ফেসবুকে ‘শপস ইন গ্রুপস’ চালু

আপডেট সময় ০৯:৩৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১