ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

যশোরে নারী শিশুসহ ৯ রোহিঙ্গা আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরে নারী শিশুসহ ৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শহরের মণিহার এলাকা থেকে বুধবার বিকেলে তাদের আটক করা হয়। পরে কোতয়ালি থানায় তাদের সোপর্দ করা হয়েছে।

আটকৃতরা হলেন- মিয়ানমারের বাসিন্দা তফুর আলম (৪০) ও তার স্ত্রী মুর্শিদা বেগম (৩০), মেয়ে ইয়াসমিন আক্তার (৯), ছেলে রিয়াজুল ইসলাম (৭), মেয়ে তাসনিম আক্তার (৫), ছেলে সাইফুল ইসলাম (৩ বছর ৬ মাস) ও সাহিদুল ইসলাম (৯ মাস) এবয় তফুর আলমের ভাইজি জান্নাত আরা (২০) ও তার ছেলে হামিদ হুসান (৯মাস)।

যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, বুধবার বিকেল ৩টার দিকে রোহিঙ্গা নারী ও শিশুরা যশোর শহরের মণিহার এলাকায় ঘোরাফেরা করছিল। তাদের গতিবিধি সন্দেহভাজন হওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওসি আরও বলেন, রোহিঙ্গাদের ভাষা অস্পষ্ট হওয়ায় তাদের কাছ থেকে তাৎক্ষনিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে আমন ধানের বাম্পার ফলন, পুরোদমে চলছে ধান কাটা

যশোরে নারী শিশুসহ ৯ রোহিঙ্গা আটক

আপডেট সময় ০৯:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭