ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশ্বকাপ কে জিতবে জানালেন সৌরভ গাঙ্গুলী

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ফাইনাল আর কয়েক ঘণ্টা পরই শুরু হবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি শুরু হবে।

বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। দুই দলই শিরোপা জয়ের দাবি রাখে। দুই দলের সামনেই সুর্বণ সুযোগ প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের।

অতীতে দুইবার আসিসি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে হেরে যায় নিউজিল্যান্ড। সেই হারের প্রতিশোধ নেওয়ার অন্যতম একটি সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড।

অন্যদিকে অস্ট্রেলিয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপে রেকর্ড পাঁচবার শিরোপা জিতে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে একবার ফাইনালে উঠেও শিরোপা নিয়ে ঘরে ফিরতে পারেনি। এবার সেই আক্ষেপ ঘুচাতে চায় অজিরা।

রোমাঞ্চকর আজকের ফাইনালে কোন দল চ্যাম্পিয়ন হতে পারে তার একটি ভবিষ্যদ্বাণী করেছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি বলেন, আমার মনে হয় আন্তর্জাতিক খেলাধুলায় এখন নিউজিল্যান্ডের সময় চলছে। অস্ট্রেলিয়া একটা মহান দেশ। দুর্দান্ত ক্রিকেট জাতি হলেও বেশ কিছুদিন ধরেই ওদের সময়টা ভালো যাচ্ছে না। তাছাড়া টিভিতে যেরকম দেখি, তার থেকে বেশি সাহসী ও দৃঢ় চরিত্র নিউজিল্যান্ড দলে রয়েছে। ওরা কয়েক মাস আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। ওরা ছোট দেশ তবে অত্যন্ত দৃঢ় মানসিকতার। আমার মনে হচ্ছে এটা নিউজিল্যান্ডের সময়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি-হুতি সংঘাত: ইয়েমেনের সংকট ও সাম্প্রতিক উত্তেজনার নেপথ্য

বিশ্বকাপ কে জিতবে জানালেন সৌরভ গাঙ্গুলী

আপডেট সময় ০৭:১২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১