ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১২ ডিসেম্বর পরীক্ষামূলক ফাইভ-জি চালু

আকাশ আইসিটি ডেস্ক :

দেশে আগামী ১২ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে উচ্চগতির ইন্টারনেটসেবা ফাইভ-জি চালু হচ্ছে। সরকারি মোবাইল অপারেটর টেলিটক এ সেবা চালু করতে যাচ্ছে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাহাব উদ্দিন।

শনিবার টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সদস্যদের জন্য আয়োজিত ‘৫-জি প্রযুক্তি ও টেলিটকের প্রস্তুতি’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ তথ্য জানান।

সাহাব উদ্দিন বলেন, প্রাথমিকভাবে গ্রাহকদের জন্য ২০২২ সালের মধ্যে ঢাকার ২০০টি জায়গায় ফাইভ-জি চালু করা হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ঢাকাসহ অন্যান্য স্থানে ফাইভ-জি সেবা বিস্তৃত করা হবে।

এ লক্ষ্যে গ্রামাঞ্চলে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে একটি প্রকল্পও হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

গত ১৪ সেপ্টেম্বর টেলিটকের ফাইভ-জি সেবার তরঙ্গ (স্পেক্ট্রাম) বরাদ্দ পাওয়ার তথ্য গণমাধ্যমে জানানো হয়। প্রতিষ্ঠানটি তরঙ্গ বরাদ্দ পেতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে আবেদন করলে ২৫৪তম কমিশন বৈঠকে টেলিটকের অনুকূলে ৩ দশমিক ৫ গিগাহার্জ ব্যান্ডে (৩৩৪০-৩৪০০ মেগাহার্জ) ৬০ মেগাহার্জ তরঙ্গ শর্ত সাপেক্ষে বরাদ্দ দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১২ ডিসেম্বর পরীক্ষামূলক ফাইভ-জি চালু

আপডেট সময় ১০:০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১