ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার চট্টগ্রামে গ্যাসের পাইপ ফেটে আগুন, নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

ফতুল্লায় গ্যাসলাইনে বিস্ফোরণ, দুই নারী নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভবনে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার সকাল সাতটার দিকে ফতুল্লার পূর্ব শিয়াচর এলাকায় পাঁচ তলা একটি ভবনের নিচতলায় এ বিস্ফোরণ হয়।

নিহতরা হলেন- মায়া রানী ও মঙ্গল রানী। মায়া রাণী পরিবার নিয়ে ভবনটি লাগোয়া একটি ঘরে ভাড়া থাকতেন। তিনি পোশাক কারখানার শ্রমিক।

আহতদের মধ্যে নাছির, হোসেন, জাহিদুল, ঝুমা ও মনির নাম জানা গেছে। বাকিদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে বিকট শব্দে ফ্ল্যাটটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ফ্ল্যাটের পাঁচটি কক্ষ ও পাশের বাসার দুটি কক্ষের দেয়াল উড়ে গেছে। এতে পাশের আরও দুটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, গ্যাস বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

ফতুল্লায় গ্যাসলাইনে বিস্ফোরণ, দুই নারী নিহত

আপডেট সময় ১২:৩২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১