ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পাকিস্তানের সর্বকালের সেরা অধিনায়ক হতে পারেন বাবর

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার বলেছেন, পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হওয়ার মতো গুণ আছে বাবর আজমের মধ্যে।

খালিজ টাইমসে লেখা এক কলামে গাভাস্কার লিখেছেন— পাকিস্তান সব সময়ই দারুণ সব প্রতিভায় ভরা। বাবর আজমের নেতৃত্বে অনেক শান্ত, ধীরস্থির দেখাচ্ছে দলটাকে। ম্যাচের গতিপ্রকৃতি সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহালও দেখাচ্ছে। কোনো সন্দেহ নেই যে বাবর যদি নিজের ফিটনেস ধরে রাখতে পারে, তাহলে সে সেরাদের একজন হয়ে উঠবে।

ক্রিকেট ছেড়ে ধারাভাষ্যকে পেশা হিসেবে বেছে নেওয়া সাবেক এই অধিনায়ক নিজের কলামে বাবরের প্রশংসায় লেখেন— ম্যাচের পরিস্থিতি বুঝতে পেরে সিদ্ধান্ত নেওয়ার অসামান্য দক্ষতা রয়েছে বাবরের। যেটা বড় অধিনায়কের গুণ। যে ধরনের বোলিং পরিবর্তন সে করছে বা ফিল্ডিংয়ে যে রদবদলগুলো এনেছে, তা একেবারে নিখুঁত। বাবরের হাতে দারুণ সব বোলিং অস্ত্র আছে। তাই বোলিং নিয়ে ওর মনে হবে না, কোথাও ঘাটতি আছে।

বাবর আজমের নেতৃত্বে চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছে পাকিস্তান। গ্রুপপর্বে নিজেদের পাঁচ খেলায় টানা জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে গেছে পাকিস্তান।

আজ বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়োমে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া।

এই ম্যাচের আগে গাভাস্কার বলেন, অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে ভালো খবর হচ্ছে- বিপজ্জনক ডেভিড ওয়ার্নারের ছন্দে ফেরা। পাকিস্তানকে যেটা নিশ্চিত করতে হবে তা হচ্ছে শুরুতেই ওয়ার্নার-ফিঞ্চের জুটি ভেঙে ফেলতে হবে। শুরুতে উইকেট তুলতে হবে ওদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি-হুতি সংঘাত: ইয়েমেনের সংকট ও সাম্প্রতিক উত্তেজনার নেপথ্য

পাকিস্তানের সর্বকালের সেরা অধিনায়ক হতে পারেন বাবর

আপডেট সময় ০৬:৫৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১