ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করে ধমকালেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ তার দেশ থেকে সংখ্যালঘু ইহুদি নামধারী কিছু টাইগ্রে বিদ্রোহীদের সরিয়ে নেওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেতকে টেলিফোন করে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, তার দেশ থেকে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল সংখ্যালঘু ইহুদি নামধারী যেসব মানুষকে সরিয়ে নিয়েছে তারা আসলে টাইগ্রে বিদ্রোহী এবং যুদ্ধাপরাধী।

বার্তা সংস্থা আল-কুদস আল-আরাবি জানিয়েছে, টেলিফোনালাপে আবি আহমেদ ব্যাপকভাবে উত্তেজিত হয়ে যান এবং বেনেতের সঙ্গে ধমকের সুরে কথা বলেন। তিনি বলেন, যাদের অভিবাসনের নামে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে তারা টাইগ্রে গণহত্যায় জড়িত ছিল। ইথিওপিয়ার আদালতে তাদের বিচার হওয়ার কথা রয়েছে। এ ধরনের যুদ্ধাপরাধীদের ইসরায়েলে আশ্রয় দেয়ার জন্য তিনি ইহুদিবাদী প্রধানমন্ত্রীর তীব্র নিন্দা জানান।

একটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের ১৩ নম্বর টিভি চ্যানেল জানিয়েছে, গত বছর ইথিওপিয়ার যেসব ইহুদিকে ইসরায়েলে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে অন্তত চারজন টাইগ্রে গণহত্যায় জড়িত বিদ্রোহী কর্মকর্তা। এর আগে ইসরায়েলি দৈনিক হারেতজ জানিয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনামলে যাদের টাইগ্রে অঞ্চল থেকে গোপনে ইসরায়েলে আনা হয় তাদের অনেকে ইহুদি ধর্মাবলম্বীই নয়।

উল্লেখ্য, ইসরায়েলে ইথিওপিয়া থেকে আগত এক লাখ ৪০ হাজার ইহুদি অভিবাসী রয়েছে। এদের মধ্যে ৮০ হাজারকে আনা হয় ১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সময়ের মধ্যে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করে ধমকালেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:১৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১