ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিশ্ববিদ্যালয়ের বাসে মিলবে ওয়াইফাই

আকাশ আইসিটি ডেস্ক :

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াতের বাসে পেতে যাচ্ছে ওয়াইফাই ইন্টারনেট সুবিধা। শিক্ষার্থীদের বাসে ওয়াইফাই সুবিধা দিতে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতের অর্থ ব্যয় করতে বিধিমালা তৈরি করেছে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১’-এর দেওয়া ক্ষমতা বলে এ বিধিমালা জারি করা হয়। এতে বিদ্যমান সুবিধাবঞ্চিত এলাকার টেলিযোগাযোগ বাড়ানোসহ আরও কয়েকটি খাতে এ অর্থ ব্যয়ের বিধান রেখে জারি করা হয়েছে ‘সামাজিক দায়বদ্ধতা তহবিল বিধিমালা ২০২১’। গত ২ নভেম্বর এ বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়। নতুন এ বিধিমালায় বিদ্যমান ২০১৪ সালের বিধিমালা রহিতকরণ, তার অধীনে কৃতকাজ এবং সিদ্ধান্ত এ বিধিমালায় ন্যস্ত হবে বলে উল্লেখ করা হয়েছে।

নতুন বিধিমালায় যেসব খাতে সামাজিক দায়বদ্ধতার অর্থ খরচ করা যাবে, সেগুলো হলো-ডাক ও টেলিযোগাযোগবিষয়ক প্রকল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রকল্প, টেলিকম সিস্টেম মনিটরিং, প্রতারণা প্রতিরোধে ও নির্ণয় সংক্রান্ত প্রকল্প, সুবিধাবঞ্চিত এলাকায় প্রাকৃতিক দুর্যোগে টেলিযোগাযোগ বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সংযোগ বা নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হলে, তা দ্রুত মেরামত বা পুনরুদ্ধার সংক্রান্ত প্রকল্প।

এ ছাড়া সুবিধাবঞ্চিত এলাকায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত বিভিন্ন ডিজিটাল প্রযুক্তিবিষয়ক প্রকল্প, সাইবার অপরাধ দমন ও প্রতিরোধের জন্য গৃহীত কার্যক্রম বাস্তবায়নবিষয়ক প্রকল্প এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেসব বাসে যাতায়াত করেন, সেসব বাসে ওয়াইফাই ইন্টারনেট সুবিধা প্রদানবিষয়ক প্রকল্প।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়, আটক ১

বিশ্ববিদ্যালয়ের বাসে মিলবে ওয়াইফাই

আপডেট সময় ০৯:৫৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১