ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, মাসহ দুইজনের যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক:

নড়াইল শহরের ভওয়াখালীতে হালিমা বেগম নামে এক নারীকে হত্যার দায়ে সেলিম সরদার নামে একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মামলাটিতে সেলিমের মা মোমেনা বেগম ও প্রতিবেশি সাজ্জাদ খানের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এই আদেশ দেন। রায় ঘোষণার সময় মোমেনা বেগম আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক আছেন। মোমেনা ও সাজ্জাদকে যাবজ্জীবন কারাদন্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সেলিম ভওয়াখালীর সলেমান সরদারের ছেলে এবং যাবজ্জীবনপ্রাপ্ত সাজ্জাদ কবির খানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৭ মে আসামি সেলিম সরদার ব্র্যাক ব্যাংকের ম্যানেজারের টাকা ছিনতাই করেন। ঘটনাটি প্রতিবেশি হালিমা বেগম দেখে স্থানীয় লোকজনকে জানান। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে সেলিমের মা আসামি মোমেনা বেগম ভুক্তভোগী হালিমাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যান। কথা কাটাকাটির এক পর্যায়ে সেলিম সরদার কোদাল দিয়ে হালিমার মাথায় আঘাত করেন। এ সময় সেলিমের মা মোমেনা বেগম এবং অপর আসামি সাজ্জাদ খান হালিমাকে ঘুষি, লাথিসহ মারধর করে। গুরুতর আহত হালিমাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত তিন আসামির বিরুদ্ধে আজ রায় ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, মাসহ দুইজনের যাবজ্জীবন

আপডেট সময় ০৪:৫৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১