ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

২০টি লটারির টিকিট ক্রয় করে সব কয়টিতেই পেলেন পুরস্কার!

আকাশ নিউজ ডেস্ক:

সম্প্রতি লটারির টিকিট জেতা নিয়ে এক যুবকের কাণ্ডের কথা জানলে হতবাক হতেই হবে। তিনি লটারির টিকিট জিতেছেন। কিন্তু সেতো অনেকেই জেতেন। তবে ওই যুবকের কীর্তিটা এতই অদ্ভুত যে তা যে কোনও লটারি জেতার ঘটনাকে হার মানিয়ে দেবে। তিনি একই দিনে একই লটারির কুড়িটি টিকিট কেটে সব কয়টিতেই জয়ী হয়েছেন!

আমেরিকার ভার্জিনিয়ার বাসিন্দা উইলিয়াম নিওয়েল সম্প্রতি ‘ভার্জিনিয়া লটারি’ এর ২০টি টিকিট কেনেন। এরপর ফলপ্রকাশের সময় দেখা যায়, সব কয়টি টিকিটেই পুরস্কার জিতেছেন তিনি। সব মিলিয়ে পেয়েছেন ১ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মূল্যে যা প্রায় ৮৮ লাখ টাকার সমান।।

কীভাবে কী হল এখনও যেন ভেবে উঠতে পারছেন না ওই যুবক। তবে এর আগে বারবার লটারির টিকিট কাটলেও এবারের ব্যাপারটা একটা জায়গায় আলাদা ছিল। কী সেটা? আসলে বাড়ির কাছের একটি দোকান থেকেই এতকাল লটারির টিকিট কেটে এসেছেন তিনি। কেবল এবারই নিয়মে বদল করেছিলেন। গত ২৩ অক্টোবর জীবনে প্রথমবার বাড়ি বসে অনলাইনেই লটারির টিকিট কেটেছিলেন উইলিয়াম। আর তাতেই বাজিমাত করে অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ফেলেন তিনি।

তবে এমন বিচিত্র ঘটনা বিরল হলেও একদমই অসম্ভব নয়। কয়েক বছর আগেও এমন ঘটনাই ঘটেছিল আরও এক ব্যক্তির সঙ্গে। আশ্চর্যজনক ভাবে তিনি ভার্জিনিয়ারই বাসিন্দা। তিনি অবশ্য ২০টি নয়, একেবারে ২৫টি টিকিট কেটেছিলেন। আর সেই সব কয়টি টিকিটেই বাজিমাত করে তাক লাগিয়ে দিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

২০টি লটারির টিকিট ক্রয় করে সব কয়টিতেই পেলেন পুরস্কার!

আপডেট সময় ১১:৩৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১