ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতর সংলগ্ন ভার্চ্যুয়াল ক্লাসরুমে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রমুখ।

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৪১ হাজার ৫২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। তাদের মধ্যে ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে ৭ হাজার ১২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ফল মোবাইল ফোন ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও জানা যাবে। মোবাইলে ফোনের যে কোনো অপারেটরের মেসেজ অপশনে গিয়ে DU স্পেস Kha স্পেস (ভর্তি পরীক্ষার রোল নম্বর) লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসইট admission.eis.du.ac.bd থেকে ফলাফল জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৭৭ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে ভর্তি

ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ

আপডেট সময় ০১:২৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১