ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল জামায়াতের পতন আমরা দেখতে পাচ্ছি : শাহেদ আলম

নাখালপাড়ায় বিএনপি নেতা আমান-আমিনুলকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ, আটক ২৫

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর নাখালপাড়ায় নিখোঁজ বিএনপি নেতা সুমনের অসুস্থ মাকে দেখতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক।

এই অভিযোগ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক রোববার দুপুরে টেলিফোনে জানান, মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেনসহ ২৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

তিনি বলেন, নাখালপাড়া আমাদের দলের নেতা নিখোঁজ সুমনের বাসা পুলিশ ঘেরাও করে রেখেছে। আমরা ওখানে সুমনের অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে যাই। দোয়া মাহফিলেরও আয়োজন ছিল। আমাদের দেড়শতাধিক নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে। সেখানে হঠাৎ করে পুলিশ গিয়ে ধরপাকড় শুরু করে। আড়াইটা থেকে আমরা অবরুদ্ধ অবস্থায় আছি।

এদিকে নাখালপাড়ার ওই বাসা থেকে ঢাকা উত্তর বিএনপির শীর্ষ দুই নেতার সঙ্গে থাকা ২৫ নেতাকর্মীকে আটকের ঘটনায় আজ সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

নাখালপাড়ায় বিএনপি নেতা আমান-আমিনুলকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ, আটক ২৫

আপডেট সময় ০৭:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১