ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লিটনের রানসংখ্যার ওপর ‘মূল্যছাড়’, যা বললেন তার স্ত্রী

আকাশ নিউজ ডেস্ক:

দীর্ঘদিন ফর্মে নেই লিটন দাস। টি-টোয়েন্টি বিশ্বকাপেও রান খরায় ভুগছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান পেলেও তার ইনিংস ছিল ধীরগতির। শেষদিকে তার ব্যাটে ঝড় প্রত্যাশা করলেও লং-অনে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও ওই আউটকেই টার্নিং পয়েন্ট বলে মত দিয়েছেন। সবমিলিয়ে লিটনকে নিয়ে চলছে তুমুল সমালোচনা।

খেলার মাঠে লিটনের পারফরম্যান্সের প্রভাব পড়তে শুরু করেছে সামাজিক যোগাযোগের মাধ্যমেও। তাকে নিয়ে করা হচ্ছে ট্রল, বানানো হচ্ছে নানান মিম এবং ইমোজি। কিন্তু দেশের কয়েকটি ই-কমার্স ব্যাপারটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। লিটনের রান সংখ্যাকে উপজীব্য করে তারা রীতিমত ব্যবসা ফেঁদে বসেছে। কেউ কেউ তো আবার ফেসবুক পেজ লিটনের রান সংখ্যার ওপরে মূল্যছাড় ঘোষণা করে বসে। এই ব্যাপারটাই মানতে পারছেন না লিটনের স্ত্রী সঞ্চিতা।

নিজের সোশ্যাল সাইট অ্যাকাউন্টে প্রতিবাদ জানিয়ে সঞ্চিতা লিখেছেন, “ব্যাপারটা হলো, প্রতিবার কেউ ক্যাচ মিস করলে বা খারাপ স্কোর করলে সেট আসল সমস্যা নয়। কখনও কখনও সমস্যা শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তি বা তার নামের সঙ্গে হয়! মানুষের উপহাস বা মিম তৈরি করা দেখে আমাদের খারাপ লাগে না। কারণ আমরা ইতিমধ্যেই এটিতে অভ্যস্ত। কিন্তু যখন আমি দেখি যে, কিছু ব্যবসায়িক পেজ যারা তার (লিটন দাস) নাম ব্যবহার করে বা পরোক্ষভাবে তার খারাপ পারফরম্যান্সের জন্য প্রার্থনা করে তাদের ব্যবসা চালানোর চেষ্টা করছে; তখন আমি ভাষা হারিয়ে ফেলি! একবার ভাবুন, মানুষ এত শয়তান এবং নিচু মানসিকতার কীভাবে হয়! আপনি প্রার্থনা করছেন একজন খেলোয়াড় যেন আপনার ব্যবসায়িক কৌশলের জন্য ম্যাচে খারাপ স্কোর করুক! ছি: ছি: কি লজ্জার ব্যাপার!”

ক্রিকেটারদের নিয়ে সমালোচনার জবাবে তাদের সহধর্মিণীদের মুখ খোলার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। সাকিব আল হাসানকে নিয়ে যে সমালোচনা হয় তার জবাবে প্রায়ই ফেসবুকে পোস্ট করেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। এইতো সেদিন এক ফেসবুক পোস্টে নাম উল্লেখ না করে মাশরাফি বিন মর্তুজা এবং তামিম ইকবালের কঠোর সমালোচনা করেছেন সাকিবপত্নী। এর জবাবে পোস্ট করেছেন মাশরাফির ভাই মোরসালিন মর্তুজা। এবার মাঠে নেমে গেলেন লিটন দাসের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাও।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লিটনের রানসংখ্যার ওপর ‘মূল্যছাড়’, যা বললেন তার স্ত্রী

আপডেট সময় ০৪:১৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১