ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

শ্যামলীতে মোটরসাইকেল শো-রুমে ডাকাতি, গ্রেপ্তার ৬

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর শ্যামলীতে উত্তরা মটরস-এর ডিলার ‘ইডেন অটোস’ এ ঢুকে দুজনকে কুপিয়ে টাকা-পয়সা লুটের ঘটনায় মূলহোতা জহিরুল ইসলামসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, শনিবার রাতে দেশীয় অস্ত্রসহ ঢাকার কেরানীগঞ্জ ও ধামরাই থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাতির মাধ্যমে লুণ্ঠিত অর্থ উদ্ধার করেছে র‍্যাব। এর আগে ১২ অক্টোবর সন্ধ্যায় ডাকাতির ঘটনাটি ঘটে।

রবিবার সকালে এলিট ফোর্সটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন।

র‍্যাব জানায়, সাম্প্রতিক সময়ে আলোচিত রাজধানীর শ্যামলীতে অবস্থিত ইডেন অটো’স মোটরসাইকেল শো-রুমে ডাকাতির ঘটনার মূলহোতা জহিরুল ইসলাম জহিরসহ ডাকাত চক্রের ছয় সদস্যকে ঢাকার কেরানীগঞ্জ ও ধামরাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় লুন্ঠিত অর্থ ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করেছে র‍্যাব। এ বিষয়ে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

এদিকে ঘটনার দিন ডাকাতদের হামলায় প্রতিষ্ঠানটির ম্যানেজার ওয়াদুদ সজিব ও হেড মিস্ত্রি নুর নবী হাসানকে কুপিয়ে জখম করা হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

প্রতিষ্ঠানের মালিক আবুল খালেক ঘটনার দিন জানান, মিরপুর রোডে শ্যামলী মেইন রোডে তাদের ‘ইডেন অটোস’ প্রতিষ্ঠান। নিচতলায় ওয়ার্কশপ, দ্বিতীয় তলায় মোটরসাইকেল শো রুম। সেদিন সন্ধ্যার দিকে ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে ক্যাশ লুট করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

শ্যামলীতে মোটরসাইকেল শো-রুমে ডাকাতি, গ্রেপ্তার ৬

আপডেট সময় ১২:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১