ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

বাংলাদেশসহ ৬ দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সিঙ্গাপুর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কোভিড-১৯ পরিস্থিতির দ্বিতীয় ধাপে বেশ কয়েকটি দেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল সিঙ্গাপুর। এতে অনেক সিঙ্গাপুর প্রবাসী আটকে পড়েছিলেন বাংলাদেশে এসে, অনিশ্চিত হয়ে পড়েছিল তাদের ফিরে যাওয়া। অবশেষে আগামী ২৬ অক্টোবর থেকে আবারো চালু হতে যাচ্ছে সিঙ্গাপুর ভ্রমণ।

আজ শনিবার সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং এমনটাই জানিয়েছেন। আগামী ২৬ অক্টোবর রাত ১২টা থেকে এই কার্যক্রম শুরু হবে। এর আওতায় বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার ১৪ দিনের ভ্রমণ ইতিহাসসহ সকল ভ্রমণকারীদের সিঙ্গাপুরে প্রবেশ বা ট্রানজিটের অনুমতি দেওয়া হবে।

তিনি বলেছেন, দক্ষিণ এশিয়ার ছয়টি দেশে কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে- যা আগে বন্ধ ছিল। এই দেশগুলোর পরিস্থিতি কিছু সময়ের জন্য স্থিতিশীল হয়েছে। এমন ছয়টি দেশের নাগরিকদের আগামী বুধবার থেকে সিঙ্গাপুরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে অবশ্যই ভ্রমণকারীদের সীমান্ত ব্যবস্থার নিয়ম মেনে চলতে হবে। যার মধ্যে ১০ দিনের, স্টে-হোম নোটিশ (এসএইচএন) সময় অন্তর্ভুক্ত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

বাংলাদেশসহ ৬ দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সিঙ্গাপুর

আপডেট সময় ০৫:৫৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১