ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কুমিল্লার ঘটনায় অভিযুক্ত ইকবালসহ চারজন রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লা নগরীর একটি পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেনসহ গ্রেপ্তার চারজনকে সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান মিতা চার আসামির রিমান্ড মঞ্জর করেন।

কোর্ট পরিদর্শক সালাহ উদ্দিন আল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ইকবাল হোসেনসহ চার আসামিকে আদালতে তোলা উপলক্ষে গোটা আদালতপাড়ায় নেওয়া হয় কড়া নিরাপত্তাব্যবস্থা। সেখানে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে অভিযুক্ত ইকবাল হোসেনকে আটক করে পুলিশ। কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার তাকে কুমিল্লায় আনা হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এছাড়া কুমিল্লা থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ইকবাল হোসেন ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে এর পেছনে কারা জড়িত তা বেরিয়ে আসবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ে পূজামণ্ডপে এক ব্যক্তি কোরআন শরিফ রেখে প্রতিমার হনুমানের গদা হাতে নিয়ে বেরিয়ে আসছেন। সেটি দুর্গাপূজার মহাঅষ্টমীর (১৩ অক্টোবর) দিন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে যাকে কোরআন রাখতে দেখা যাচ্ছে তার নাম ইকবাল হোসেন বলে শনাক্ত করে পুলিশ। পরে তাকে ধরতে নানা জায়গায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে কক্সবাজার থেকে তাকে ধরতে সক্ষম হয় পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গজারিয়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুমিল্লার ঘটনায় অভিযুক্ত ইকবালসহ চারজন রিমান্ডে

আপডেট সময় ০১:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১