ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

সব নিষেধাজ্ঞা ওঠার পর হারামাইনে প্রথম জুমা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনার কারণে দেড় বছরের বেশি সময় ধরে পুরোপুরি বন্ধ ও বিভিন্ন নিষেধাজ্ঞার আওতায় ছিল মক্কার মসজিদ আল হারাম এবং মদিনার মসজিদে নববি। তবে সম্প্রতি পবিত্র দুই মসজিদে নামাজ আদায় ও পরিদর্শনের ক্ষেত্রে সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এরপরই প্রথম জুমায় হাজার হাজার মুসল্লি অংশ নেন।

মহামারি শুরুর পর ২০২০ সালের মার্চ মাসে মুসল্লিদের জন্য বন্ধ করে দেয়া হয় হারামাইনের দরজা। এরপর করোনা প্রকোপ কমলে কিছু বিধিনিষেধ তুলে এবং স্বাস্থ্যবিধি মেনে পুনরায় নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য খুলে দেয়া হয়। এরপর সম্প্রতি সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

মক্কার দীর্ঘদিনের বাসিন্দা ও বেসরকারি খাতের কর্মী আব্দুল্লাহ মাহদি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এটি সৃষ্টিকর্তার রহমত। মসজিদের পথে আবার চলতে পারছি এবং মানুষে পরিপূর্ণ কাবা প্রাঙ্গণ। যদিও মুসল্লি ও দর্শনার্থীদের মাস্ক পরে থাকতে হবে। তবে এটি কোনো ব্যাপার না। কাবা আবার মুসল্লিদের পদচারণয় উজ্জীবিত হয়ে উঠেছে।

গত সপ্তাহের শনিবার সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয় হারামাইনসহ দেশের বিভিন্ন এলাকার ওপর থাকা করোনাকালীন নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দেয়। মাস্ক পরা ও টিকা নেয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকলেও বাকি সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। সব মুসল্লিদের জন্য খুলে দেয়া হয় হারামাইনের দরজা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

সব নিষেধাজ্ঞা ওঠার পর হারামাইনে প্রথম জুমা

আপডেট সময় ০১:১৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১